দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাটির বিভিন্ন দপ্তরে কর্মরত এসব কর্মকর্তাকে সম্প্রতি এ পদোন্নতি দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—পরিচালক পদে চলতি দায়িত্বে থাকা এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান। এছাড়া উপপরিচালক সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, হাফিজুল ইসলাম, মো. নাজম্যুচ্ছায়াদাত ও মো. ফয়সালকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
এমজে